সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

ছাগলকাণ্ডে আলোচিত সেই ম তি উ র ও তার স্ত্রী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।  

ডিসি তালেবুর রহমান জানিয়েছেন, মতিউর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে। মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হলো ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন। 

মামলার তথ্য অনুযায়ী, মতিউর রহমান ও লায়লা কানিজ ছাড়াও তাদের ছেলে-মেয়ের নামেও অভিযোগ আনা হয়েছে। যদিও এ দম্পতিকে কোন মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন ডিএমপির উপকমিশনার।  

ডিবি পুলিশের একটি বিশেষ দল ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর আগে মতিউর রহমান তার পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। তবে ছাগলকাণ্ড ও দুর্নীতির বিষয়গুলো নিয়ে বিতর্ক থেকে মুক্তি পাননি।  

উল্লেখ্য, মতিউর রহমানের বিরুদ্ধে আরও ৮৫ কোটি টাকার দুর্নীতির ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া তার ও তার পরিবারের সম্পদের প্রকৃত পরিমাণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাগলকাণ্ডে আলোচিত সেই ম তি উ র ও তার স্ত্রী গ্রেফতার

আপডেট সময় : ১২:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫