সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় খাসীয়ার গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মারুফ মিয়া (১৬)। সে কেন্দ্রী ঝিঙাবাড়ী এলাকায় শাহাবুদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানানো হয়, ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১২:৫০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস হতে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে মোঃ মারুফ মিয়া ভারতের  অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় প্রবেশ করে।

এ সময় খাসিয়াদের সাথে দ্বন্দের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক কর্তৃক একনলা গাঁদা বন্দুক দিয়ে মারুফকে উদ্দেশ্য করে ০১ (এক) রাউন্ড গুলি করে। পরবর্তীতে তার সাথে থাকা অন‍্যরা মারুফকে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং তার পরিবার  চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ৩:০০ ঘটিকায় মৃত ঘোষনা করেন। 

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ  হাফিজুর রহমান পিএসসি জানান,  গোয়েন্দা সুত্রে ফায়ারের ঘটনা জানার সাথে সাথে ১.৫ কিঃমিঃ দুরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে গমন করে।

পরে  বিজিবি মিনাটিলা বিওপি কতৃক বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়।বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে বিকেল ৪:৩০ ঘটিকায় পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং উক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন‍্য বলা হয়েছে।

তিনি আরো বলেন  ৪৮ বিজিবি ভারতীয় ০৪ বিএসএফের কমান্ড্যান্ট এর সাথে আলোচনা করে অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যাবস্থা গ্রহনের জন‍্য বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪