সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

প্রাণি বিদ্যা অলিম্পিয়াডে সিলেট অঞ্চলে সবার সেরা এমসি কলেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

প্রাণি বিদ্যা অলিম্পিয়াড ১১ তম আসরের  সিলেট অঞ্চলের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রোববার মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণি বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়। 

এতে দু’গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছে সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতায় দু’টি গ্রুপে সিলেট বিভাগের ১৬ কলেজের ১১০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে চ্যাম্পিয়ান ও রানার্সআপ ৪ জনকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রাণি বিজ্ঞান সমিতি সিলেটের আঞ্চলিক সম্পাদক প্রফেসর মো. সেলিম সভাপতিত্ব করেন। প্রভাষক সাহেদা জাহান মৌ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর। 

বিশেষ অতিথির বক্তব্য দেন ওই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আনোয়ার হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. শরীফুল রহমান, প্রাণি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজল দেব, সমকাল পত্রিকার সাংবাদিক নূরুল ইসলাম প্রমুখ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছেন সিলেট এমসি কলেজের হালিমা আক্তার দিবা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন শ্রীমঙ্গল সরকারি কলেজের চৈতী রায়। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে খ গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছেন সিলেট এমসি কলেজের (মুরারী চাঁদ) তাহরিন জেরিন জুঁই। রানার্সআপ হয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের ফয়ছল আহমদ জুনেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাণি বিদ্যা অলিম্পিয়াডে সিলেট অঞ্চলে সবার সেরা এমসি কলেজ

আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪