সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

দুই জয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ;

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দল। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেপালকে পাঁচ উইকেটে হারায় বাংলাদেশ।১৪২ রানের লক্ষ্য ১২৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দল। বি-গ্রুপে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে শ্রীলংকারও।

দুটি করে হারে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে আফগানিস্তান ও নেপাল। আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে অভিষেকে রেকর্ডগড়া সেঞ্চুরি করা আজিজুল কাল ৫২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন। তবে ৫৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ওপেনার জাওয়াদ আবরার। এই ম্যাচটির অবশ্য যুব ওয়ানডে স্বীকৃতি নেই। টস জিতে প্রথমে নেপালকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ভালো শুরু এনে দেন পেসাররা। আল ফাহাদ, ইকবাল হোসেন, সাদ ইসলাম ও রিজান হোসেন মিলে নেন সাত উইকেট।

নেপালের প্রথম আট ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু দুজন। একপ্রান্ত আগলে রেখে ২৪ ওভার পর্যন্ত খেলে আকাশ ত্রিপাঠি করেন ৪৩ রান। এছাড়া ছয় নম্বরে নেমে কিপার-ব্যাটার উত্তাম থাপা মাগার ৬৯ বলে করেন ২৯ রান। ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই আউট হন আগের ম্যাচে ফিফটি করা কালাম সিদ্দিকি এলিন। তবে দলকে চাপে পড়তে দেননি জাওয়াদ ও আজিজুল। দ্বিতীয় উইকেটে ১০৯ বলে ৯০ রান যোগ করেন দুজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই জয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:২৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪