সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

মৌলভীবাজারে মামলা বাণিজ্যের দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২কর্মীকে অব্যাহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মামলা বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারে ছাত্র আন্দোলনের দুই কর্মীকে অব্যাহতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার সাবেক সমন্বয়ক ছাত্র প্রতিনিধি সুমন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান জেলা শাখার প্যাডে বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে অব্যাহতি ও অভিযোগ উঠায় সকল কার্যক্রম থেকে একজনকে বিরত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর সক্রিয় কর্মী মীর নিজাম আহমদ ও শেখ সাব্বির আহমদের বিরুদ্ধে মামলা বানিজ্যের সাথে সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে তাই আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে যাচ্ছি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর অন্যতম প্রতিনিধি তানজিয়া শিশিরে’র বিরুদ্ধে মামলা বানিজ্যে সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠায় উনাকে সকল কার্যক্রম থেকে বিরত রাখা হলো এবং তার বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। কারো কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর যেকোনো প্রতিনিধির বিপক্ষে সুস্পষ্ট অভিযোগ (তথ্যপ্রমাণ সহ) থাকলে, তাদেরকে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

মৌলভীবাজার জেলার ছাত্র প্রতিনিধি সুমন ভূইয়া জানান, মৌলভীবাজার জেলায় আমাদের বর্তমানে কোন কমিটি নেই।  বিচ্ছিন্নভাবে বিভিন্ন কমিটি আনঅফিসিয়ালি প্রকাশিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় এখন অনেকেই দেন। আমাদের অনেক সমন্বয়ক বা কর্মী মামলা করেছেন। কিন্তু দেখা গেলো, মামলাকে কেন্দ্র করে বাণিজ্য হচ্ছে। সোস্যাল মিডিয়ায় দুই কর্মীর মামলা বাণিজ্যের ভিডিও প্রকাশিত হয়েছে।তাই আমাদের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

এবিষয়ে জানতে মীর নিজাম আহমদ ও শেখ সাব্বির আহমদের মুঠোফোনে কল করলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানায় সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইউপি সদস্য মীর শামীমের ছেলে মীর নিজাম আহমেদ বাদী হয়ে ৭৩জনের নাম উল্লখ্যসহ অজ্ঞাত দুইশতাধিককে বাদি করে মামলা দায়ের করেন। অভিযোগ উঠে মামলার ব্যক্তিগত শত্রুতা ও নিরাপরাধ অনেককে বিবাদী করা হয়েছে। এরপরই গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মীর নিজাম আহমেদের অর্থ আদায়ের ভিডিও দেখা যায়। এরপরই ব্যবস্থা নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারে মামলা বাণিজ্যের দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২কর্মীকে অব্যাহতি

আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪