সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন,, এমন প্রধানমন্ত্রীই চায় জনগণ কক্সবাজারে রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যু সিলেটে আসল মোড়কের আড়ালে চলছিল নকল সিগারেটের বাণিজ্য,পুড়ানো হল ৩ লাখ টাকার সিগারেট নেতাকর্মীদের উদ্দেশে সিলেট মহানগর বিএনপির জরুরি নির্দেশনা সুধীজনদের মিলনমেলাজমকালো আয়োজনে কালবেলারপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরবাসীকে সিসিকপ্রশাসকের দুর্গাপূজারশুভেচ্ছা জ্ঞাপন সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ,ফেনসিডিল,ইয়াবাসহ গ্রেফতার ৩ শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সিলেট মহানগরে চার স্তরের নিরাপত্তা, সদর উপজেলায় ১৩০ মণ্ডপে ৮৩৪ আনসার সদস্য মোতায়েন

সিলেটের সুলতান ডাইনকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মাংসের গুদামে জেনারেটর না থাকা, খাবারে তেলের ব্যবহারসহ অনিয়মের দায়ে  সিলেটের সুলতান’স ডাইনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

 সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন অভিযানে নেতৃত্ব দেন।

এসময় তারা জানান, সুলতান’স ডাইনের মাংসের গুদামে জেনারেটর না থাকার কারণে মাংস প্রিজারভেশনে সমস্যা হতে পারে। একই সাথে খাবারে তেলের ব্যবহার ঠিকভাবে করা হয়নি। এছাড়া, বিদেশ থেকে আনা বাসমতী চালের রশীদ দেখাতে পারেন নি তারা। রান্নাঘরে শেফদের রান্নার কাজে বাঁশ ও কাঠের ব্যবহার নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে সুলতান’স ডাইন কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার অধিদপ্তর নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা সাতদিনের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। দ্রুত তা কার্যকর করা হবে বলে জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই সাথে রান্নার কাজে বাঁশ ও কাঠ ব্যবহারের বদলে এস এস পাইপ ব্যবহার করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের সুলতান ডাইনকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৫১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪