সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

হবিগঞ্জ বানিয়াচঙ্গের সিএনজি চালক মাসুকের লাশ বাহুবলে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

বাহুবলে মাসুক মিয়া (৩৩) নামে এক চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের পার্শ্ববর্তী একটি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে। নিহত মাসুক মিয়া জেলার বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র।

পুলিশ জানায়- নিহত মাসুক মিয়া পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। গত ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সে যাত্রী নিয়ে বাহুবলে আসে। এর পর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। হদিস নেই তার ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিরও। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রামপুর গ্রামের পার্শ্ববর্তী একটি ধানী জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ জানান, দুর্বৃত্তরা তাকে কৌশলে ভাড়ায় এনে নির্জন স্থানে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে। দুইদিন যাবত মরদেহ জমিতে পড়ে থাকায় পচন ধরে ফুলে গেছে। তার গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তিনি বলেন- দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ বানিয়াচঙ্গের সিএনজি চালক মাসুকের লাশ বাহুবলে উদ্ধার

আপডেট সময় : ০৯:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪