সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনির দুই শহরে সেনা প্রত্যাহার করল ইসরাইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছে ইসরাইল। 

মাসব্যাপী অভিযান শেষে এই দুই শহর পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে দখলদার সেনাবাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

ইসরাইল সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিস ও দেইর আল-বালাহতে আড়াই শর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ। 

ইসরাইল আরো জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবে। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আর বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো।  

খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ১০ মাস ধরে চলা যুদ্ধে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ৯৮ হাজারের বেশি মানুষ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনির দুই শহরে সেনা প্রত্যাহার করল ইসরাইল

আপডেট সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪