ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু হবিগঞ্জ বাহুবলে ফুলতলী ছাহেব কিবলা (রহ.)-এর স্মরণে ক্বিরাত ও তাজবিদ প্রতিযোগিতা সিলেট মদিনা মার্কেটে বিএসটিআই-এর অভিযান,পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সিলেটে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান , ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬ সিলেটে ৭৬ বোতল মদসহ গ্রেফতার ২ ঈদ যাত্রা নির্বিঘ্নে অংশজনের সাথে সিলেট হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় ও ইফতার  সিলেটে নবাগত পুলিশ সুপার  ড. চৌধুরী মোঃ যাবের সাদেক যোগদান পুলিশের রেশন সেন্টারে দু*র্নীতি, মামলা সিলেট সীমান্তে বিজিবির অভিযান- ২ কোটি ৪৫ লাখ টাকার মালামাল আটক সিলেট গোয়াইনঘাটে বিপুল পরিমাণ পণ্যসহ আটক-৮

সিলেটে আসছে বিজিবির পাহারায় তেলবাহী ট্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদক :

বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তার মাধ্যমে  সিলেটে আসছে জ্বালানি তেলবাহী ট্রেন। চট্টগ্রাম, খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে এই তেলবাহী ট্রেনগুলো সিলেটে আসছে।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২৬ জুলাই) সকালে বিজিবি’র চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তেলবাহী ট্রেন ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

জানা গেছে, সকাল সাড়ে ৬টায় ১৬টি তেলবাহী বগিসহ আরও একটি ট্রেন 
সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ আরেকটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে  যায়। এছাড়া বিজিবির নিরাপত্তা ব্যবস্থায় খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরে এবং শ্রীমঙ্গল থেকে 
সিলেটে  জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করে।

এছাড়াও সারাদেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতেও বিজিবি সদস্যরা নিরাপত্তা সহায়তা দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আসছে বিজিবির পাহারায় তেলবাহী ট্রেন

আপডেট সময় : ০৪:৫৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪