সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

এখনো জমেনি কাজিরবাজার পশুর হাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আযহা, ঈদের আর মাত্র চারদিন বাকি থাকলেও এখনও জমে উঠেনি  সিলেটের অন্যতম স্থায়ী কাজিরবাজার পশুর হাট।

এদিকে চারদিন বাকি থাকতে এরই মধ্যে  সিলেটের অনেক স্থানে শুরু হয়ে গেছে পশু বেঁচা-কেনা। সিলেটের অন্যতম প্রাচীন পশু বিক্রির হাট কাজিরবাজারে গরুর সংখ্যা তুলনামূলক কম৷ ক্রেতাদের দাবি, এবার গরুর দাম আকাশচুম্বী। এমন দামে গরু কেনা অনেক কষ্টসাধ্য হবে শেষ পর্যন্ত। এদিকে বিক্রেতারা বলছেন, পশুর খাদ্যের দাম বেশী হওয়ায় উৎপাদন খরচ অনেক বেশি৷ তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

জানা গেছে, কাজিরবাজারে আইন-শৃঙ্খলার দায়িত্বে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।। এছাড়া সার্বক্ষণিক মনিটরিং ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ১৪টি মোবাইল টিম রয়েছে পুরো বাজারজুড়ে৷ কাজির বাজারের ম্যানেজার শাহাদাত হোসেন লোলন বলেন, বাজারে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে বেচা-কেনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। যদি রাস্তাঘাটে গরু আসতে কোন বাধা না হয় তাহলে বেচাকেনা ভালই হবে এবার। এবং সে ব্যাপারে প্রশাসনের নজরদারি প্রত্যাশা করছি।  সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত   সিলেট মহানগরের ৮টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট। আগামী কাল বৃহস্পতিবার থেকে হাটগুলোতে বেচাকেনা শুরু হবে। তবে গত দুইদিনে থেকেই বেপারিরা পশু নিয়ে আসতে শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার থেকে ৫ দিন মহানগরের টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার-সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, শাহী ঈদগাহস্থ খেলার মাঠের পেছনের অংশ, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন ট্রাক টার্মিনালে কুরবানির অস্থায়ী পশুর হাট বসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এখনো জমেনি কাজিরবাজার পশুর হাট

আপডেট সময় : ০৪:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪