সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

ইসরাইলের সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ইসরাইলের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেলআবিবে অবস্থিত ‘হাসোমের’ নামে একটি ঘাঁটিতে এ ঘটনা ঘটে।মঙ্গলবার সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ওই ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয়।তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমটি জানায়, আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ২৮টি দল কাজ করে।

তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।ক্রাইসিস২৪ নামের অপর এক সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনের রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে।

ইসরাইলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ :

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের শেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরাইলের একটি সেনা সমাবেশে কয়েকটি ‘জিহাদ মুগনিয়া’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা যিনি ২০১৫ সালে ইসরাইলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে।

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া, ইসরাইলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরাইল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে। 

সূত্র: টাইমস অব ইসরাইল, আল-মায়াদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলের সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আপডেট সময় : ০৭:১৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪