সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

‘সাংবাদিকদের গ্রেফতারে প্রেস কাউন্সিলের অনুমতি লাগবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

সাংবাদিকদের আইনগত সুরক্ষার ব্যাপারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের গ্রেফতারে প্রেস কাউন্সিলের অনুমতি লাগবে। এ রকম একটি বিষয় আলোচনা হচ্ছে। এটি করা হলে সাংবাদিকদের জন্য স্বস্তিদায়ক হবে।রোববার বরিশালে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন আইনে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়িয়ে জেল জরিমানার বিষয়টি অন্তর্ভুক্ত করতে আমরা কাজ করছি। নতুন আইনে সম্ভবত জরিমানার বিষয়টি থাকবে। এই বিষয়টি না থাকলে তো কেউ প্রেস কাউন্সিলে আসতে আগ্রহী হবে না। এমনিতেই যে কেউ ফৌজদারি অভিযোগ নিয়ে প্রচলিত আদালতে যেতে পারে। প্রেস কাউন্সিলের তিরস্কার করা ছাড়া কিছু না করার থাকলে কেউ আসবে কেন।

এ সময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জানান, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে একটি আইন প্রণয়নের কাজ চলছে। তবে যাদের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।তিনি বলেন, সংসদে বিল পেশ করার জন্য মন্ত্রণালয়ে ভেটিং হয়ে গেছে। আশা করছি, শিগগির এটি আইন হিসেবে পাশ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সাংবাদিকদের গ্রেফতারে প্রেস কাউন্সিলের অনুমতি লাগবে’

আপডেট সময় : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪