সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ দখলে নিল ইরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে ইসরাইল সংশ্লিষ্ট পর্তুগিজ জাহাজ ‘এমসিএস এরিস’ দখলে নিয়েছে ইরান।জাহাজ ট্র্যাকিং সাইট মেরিন ট্রাফিক জানিয়েছে, জাহাজটি বর্তমানে পারস্য উপসাগর দিয়ে যাত্রা করছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএর খবরে বলা হয়েছে, শনিবার হরমুজ প্রণালির কাছ থেকে ওই জাহাজ জব্দ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।আইআরএনএ বলছে, ওই জাহাজের নাম ‘এমসিএস এরিস’। ইসরাইলের সঙ্গে সেটির সংশ্লিষ্টতা রয়েছে। বিমান দিয়ে অভিযান চালিয়ে আইআরজিসি সদস্যরা সেটি জব্দ করেছেন। জাহাজটি এখন ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার পর থেকেই দেশটির সঙ্গে ইসরাইলের উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা হয়। ওই হামলার জন্য ইসরাইলকে দায়ী করে আসছে তেহরান। এর প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে তারা।

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। ইরানের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে ভারত, ফ্রান্স, পোল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে সতর্ক করেছে। শুক্রবার জার্মানিও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।

ইরান শিগগিরই হামলা চালাবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।এদিকে সম্ভাব্য ইরানি হামলা থেকে ইসরাইলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো অবস্থান নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ দখলে নিল ইরান

আপডেট সময় : ০২:০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪