সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন কুলাউড়ায় বিকল, ৬ ঘণ্টা পর সচল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মৌলভীবাজারের কুলাউড়ার লংলা রেলস্টেশনে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৬ ঘণ্টা পর চলাচল শুরু হয়। আজ শুক্রবার (৫ এপ্রিল) ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার রোমান আহমদ।কুলাউড়া জংশন রেলস্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া ও লংলা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। লংলা স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ। এর ফলে অন্যান্য ট্রেন চলাচলে যেন বিঘ্ন না হয়, তাই কুলাউড়া স্টেশনের লোকোশেড থেকে নতুন সিরিজের একটি ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে কুলাউড়ায় নিয়ে আসা হয়। এরপর আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এলে আজ ভোর সাড়ে পাঁচটায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন কুলাউড়ায় বিকল, ৬ ঘণ্টা পর সচল

আপডেট সময় : ১০:২১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪