সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

বিদ্যুৎস্পৃষ্ট ৬ জনের মৃত্যুতে, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইন ছিঁড়ে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের ৬ সদস্যের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পল্লী বিদ্যুতের তিন কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এর মধ্যে পল্লী বিদ্যুৎ বড়লেখা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সোহেল রানা চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক আশরাফুল হুদা ও জুড়ী কার্যালয়ের ইনচার্জ রেজাউল করিম তালুকদারকে সাময়িক বরখাস্ত ও শিক্ষানবিশ লাইনম্যান মো. আশিককে চাকরিচ্যুত করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক এ বি এম মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শাস্তির বিষয়টি ১লা এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হয় এবং এ বিষয়ে আরো অধিকতর তদন্ত হবে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ ভোর ৫ টায় জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে টিনের ঘরে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের স্বামী, স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ  ৬ জনের মৃত্যু হয়।ঘটনার কারণ অনুসন্ধানে পল্লী বিদ্যুতের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদারকে প্রধান করে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তদন্তপূর্বক দাখিলকৃত প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুৎস্পৃষ্ট ৬ জনের মৃত্যুতে, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪