সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

ভোক্তা-অধিকারের তদারকি অভিযান ও জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তির নিশ্চত করার লক্ষে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শমসেরনগর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তদারকি অভিযান ও জরিমানা পরিচালনা করা হয়। বৃহস্পতিবার উপজেলার পতনউষা বাজার, শমসেরনগর বাজারসহর বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও সবজির ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতাম‚লক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার অফিস সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ফোর্সের সহযোগিতায়তদারকি দৃশ্যমান স্থানে ম‚ল্য তালিকা না রাখা, প্যাকটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পতনউষা বাজারে অবস্থিত দেওয়ান ট্রেডার্সকে ৪ হাজার টাকা, শমসেরনগর বাজারে অবস্থিত শাহপরাণ ফল ভান্ডারকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স মদিনা ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোক্তা-অধিকারের তদারকি অভিযান ও জরিমানা

আপডেট সময় : ০৮:২৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪