সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

গাজায় ত্রাণের চাপায় ১৫ জন হতাহত, যা বলল যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের গাজায় বিমান থেকে ফেলা ত্রাণভর্তি বস্তার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনায় দায় অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছেন।শুক্রবার গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সামাজিকমাধ্যম এক্সের এক বার্তায় জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা হিসেবে বিমান থেকে ফেলা ত্রাণসামগ্রীর নিচে চাপা পড়ে বেসামরিক মানুষের নিহত হওয়ার খবর আমাদের নজরে এসেছে। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। কিছু প্রতিবেদনের খবরের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, মার্কিন বাহিনীর ফেলা মানবিক সহায়তায় চাপা পড়ে এ ঘটনা ঘটেনি।

অবরুদ্ধ গাজাবাসীর জন্য যুক্তরাষ্ট্র ছাড়াও জর্ডান, মিশর, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস শুক্রবার বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলেছে। এসব ত্রাণের মধ্যে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসাসামগ্রী রয়েছে।এদিকে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বিমান থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাস্যুটে সমস্যা দেখা দেয়। ফলে সেটি গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুতগতিতে নেমে আসে। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে। 

সূত্র: স্কাই নিউজ, টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় ত্রাণের চাপায় ১৫ জন হতাহত, যা বলল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৭:২৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪