সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান

আজমিরীগঞ্জে ভুয়া চিকিৎসকের দণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌরসদর ও সদর ইউনিয়নে বিগত কয়েক সপ্তাহ ধরে অভিনব কায়দায় সাধারণ রোগীদের ডিজিটাল মেশিনের মাধ্যমে সারা শরীর পরিক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেয়ার  নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রদীপ সরকার (৩৫)  নামে এক প্রতারক। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। স্থানীয়রা তাকে আটক করে  উপজেলা প্রশাসন ও স্বাস্হ্য কমপ্লেক্স অবগত করলে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদন্ড ও নগদ এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সামনে প্রতারক প্রদীপ সরকারকে ভ্রাম্যমাণ আদালতে দন্ডাদেশ প্রদান করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম। দন্ডপ্রাপ্ত প্রদীপ সরকার জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের প্রফুল্ল সরকারের পুত্র। এ সময় তার কাছ থেকে ওজন মাপার মেশিন ১টি, ল্যাপটপ ১ টি, আর এম এনালাইজার মেশিন ১টি, প্রায় এক কার্টন ঔষধ, ইনজেকশন সিরিঞ্জ ১ বক্স ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়। 

স্থানীয় সুত্রে জানা যায়, প্রদীপ সরকার বিগত প্রায় তিন সপ্তাহ যাবত পৌরসদরের শনির আখড়ার এলাকার দুলু সরকারের বাসায় থেকে পৌরসভার কৃঞ্চনগর, জালোহাটি,সদর ইউনিয়নের শুক্রিবাড়ি, ফতেপুর, বিরাট সহ  প্বার্শবর্তী বিভিন্ন এলাকার সাধারণ রোগীদের অনলাইন শপ থেকে কেনা একটি বডি এনালাইজার মেশিন ল্যাপটপে সংযোগ করে হাতের ছাপ নিয়ে রোগ নির্ণয় করতেন ৷ তারপর রোগীদের শরীরে বিভিন্ন সমস্যা আছে বলে তাদের দেয়া হতো বিভিন্ন ভিটামিন ও স্টেরয়েড ইনজেকশন এবং ইউনানীর নামে শরীরের জন্য ক্ষতিক্ষারক বিভিন্ন জাতের বেনামী ঔষধ।রবিবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবকের বিষয়টি সন্দেহ হলে প্রদীপ সরকারকে আটক করে  উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে যান তারা৷ সেখানেই তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক প্রেকটিশনার অর্ডিন্যান্স আইন ১৯৮৩ এর ৩২ ধারা অনুযায়ী নগদ এক হাজার টাকা অর্থদন্ড ও তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.অভিজিৎ পাল৷ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এএসআই রাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজমিরীগঞ্জে ভুয়া চিকিৎসকের দণ্ড

আপডেট সময় : ০৪:১৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪