সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

পাকিস্তান সীমান্তে গুপ্তহত্যার শিকার ইরানি কর্নেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

এবার পাকিস্তান-ইরান সীমান্তে গুপ্তহত্যার শিকার হয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক কর্নেল। তার নাম হোসেইন আলী জাওয়ানফার।বুধবার সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে তিনি নিহত হন।

আইআরজিসির কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসির সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হয়েছেন। বিবৃতিতে জাওয়ানফারকে আইআরজিসির উপদেষ্টা উল্লেখ করে বলা হয়েছে, এ বাহিনীর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করতে কর্নেল জাওয়ানফার প্রদেশের সারাভান কাউন্টি সফরে গিয়েছিলেন। হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে বুধবারই সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের একটি সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান চালায় আইআরজিসি। প্রদেশের রাস্ক কাউন্টির কাস্তাগ গ্রামে ওই অভিযানের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয় এবং বাকিরা পালিয়ে পাকিস্তানে চলে যায়।

গত কয়েক বছরে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে বেসামরিক ও সামরিক অবস্থানে জঙ্গিগোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে। গত ১৫ ডিসেম্বর প্রদেশের রাস্ক কাউন্টির একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে পাকিস্তানে জইশ-আল-আদলের ঘাঁটিতে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান সীমান্তে গুপ্তহত্যার শিকার ইরানি কর্নেল

আপডেট সময় : ০৭:০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪