সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

আইন পেশায় ফিরলেন মাহবুব আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের ফলে পুরোনো মন্ত্রিসভার ২৮ জন বাদ পড়েন।

বাদ পড়া মন্ত্রীদের মধ্যে আছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। তারা নিজেদের আইন পেশায় ফিরে এসেছেন। তারা হলেন- সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনজনই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক।

আজ রোববার থেকে তারা আবার সুপ্রিম কোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন।সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের চেম্বারে সাবেক তিন মন্ত্রী আড্ডা দিচ্ছিলেন।

সাবেক তিন মন্ত্রী বলেন,মন্ত্রী থাকাকালীন সময়ে আইন পেশা ও সুপ্রিম কোর্ট অনেক মিস করেছি। আজ থেকে আবার চিরচেনা জায়গায় ফিরে এলাম। সবাইকে দেখে খুব ভাল লাগছে। এখন থেকে আইনজীবী বন্ধুদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা হবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রসঙ্গত, নির্বাচনের তিন দিন পর (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ওইদিন রাতে তালিকায় কারা আছেন তা সাংবাদিকদের জানিয়ে দেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এই তালিকায় স্থান পাননি বিদায়ী মন্ত্রিসভার ২৮ জন। বাদ পড়াদের মধ্যে আছেন ১৪ জন মন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইন পেশায় ফিরলেন মাহবুব আলী

আপডেট সময় : ০৩:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪