সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

নোবেল বিজয়ী ড. ইউনূসকে কারাদণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের দেওয়া কারাদণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।বুধবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যুতেও কথা বলেন ম্যাথিউ।তিনি এ বিচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি সুষ্ঠু এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সরকারকে আহ্বান জানিয়েছেন। 

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ও আদালতের রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শান্তিতে নোবেল পুরস্কারসহ মর্যাদাপূর্ণ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার বিরুদ্ধে যে মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে সে মামলাটি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।তিনি আরও বলেন, এই মামলার রায় নিয়ে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছে, স্পষ্টতই সেটি আমাদের নজরে এসেছে। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানাই— তারা যেন সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করে। এর বাইরে যা কিছুই ঘটবে তাতে কড়া দৃষ্টি থাকবে আমাদের।

এ ছাড়া আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনটিতে আন্তর্জাতিক সম্প্রদায় যেমনভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে গঠনমূলক পরামর্শ দিয়ে ছিলে তা কতটা মানবে বাংলাদেশ সরকার। আর যদি না মানে তবে এ বিষয়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে কিনা বাইডেন প্রশাসন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছি। এ বিষয়টি অনেকবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আগামী নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হচ্ছে তাতে আমাদের স্পষ্টত নজর রয়েছে।

নির্বাচনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি ধরনের অ্যাকশন নেবে তা নিয়ে এখনই জানাতে চান না বলে উল্লেখ করেন স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র।প্রসঙ্গত ছুটির মৌসুমের কারণে প্রায় দুই সপ্তাহ পর বুধবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং অনুষ্ঠিত হলে প্রশ্নের জন্য এই প্রতিবেদককে আহ্বান করেন ম্যাথিউ মিলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোবেল বিজয়ী ড. ইউনূসকে কারাদণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ

আপডেট সময় : ০৪:৩১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪