সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সাইফুর রহমান স্মৃতি পরিষদের আলোচনা সভায় রিজভী সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৬৯৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ সিলেটে অভিযান পরিচালনা করে দুই রেস্টুরেন্টকে জরিমানা সিলেট ওসমানী হাসপাতালে নতুন পরিচালক সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত

‘কাঁচাবাদাম’গানে নেচে কোটিপতি অঞ্জলি, অর্থকষ্টে ভুবন বাদ্যকর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : অনলাইন সংস্করণ

ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে গানের মাধ্যমে বাদাম বিক্রয় করতেন ভুবন বাদ্যকর। কাঁচাবাদাম গান গেয়েই দেশে-বিদেশে ভাইরাল হয়েছিলেন তিনি। কাঁচাবাদাম গানের ভিডিও, রিলস বানিয়েছেন টালিউড-বলিউডের নায়ক-নায়িকারাও। কেউ কেউ এর মাধ্যমে সামাজিকমাধ্যম থেকে উপার্জন করেছেন লাখ-লাখ টাকা। পেয়েছেন অনেক খ্যাতিও।

প্রথম দিকে বিভিন্ন জায়গায় গানের জন্য ডাক পড়লেও এখন আর ভুবনকে কেউ মনে করেন না। ফলে সম্প্রতি অর্থকষ্টে দিন পার করতে হচ্ছে ভারতের এই ‘ভাইরাল’ ব্যক্তিকে।ভারতীয় সংবাদমাধ্যম আজতাককে ভুবন জানিয়েছেন, তিনি এখন নিঃস্ব। ব্যাংকে যা টাকা ছিল তা প্রায় শেষ। এখন আর কেউ তাকে সেভাবে ডাকেন না। ফলে রোজগার নেই। এমন অবস্থায় তিনি সাহায্য চাইছেন অঞ্জলি অরোরার কাছে।

অঞ্জলি অরোরার ‘কাঁচাবাদাম’খ্যাত অভিনেত্রী। এই গানে রিল বানিয়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অঞ্জলি। পাশাপাশি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’ও হাজির হয়েছিলেন তিনি।ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে নেচে ভাইরাল এই তরুণী কোটি টাকার বাড়ি কিনেছেন। শুধু তাই নয়, মাত্র ২৪ বছর বয়সেই নিজের গাড়িও কিনেছেন তিনি। ভক্তরাও বলেন, অঞ্জলি পরিচিতি পেয়েছেন ‘কাঁচাবাদাম’ গানে নেচেই। এর পর তিনি অনেক রিল বানিয়েছেন, সেসবও জনপ্রিয়তা পেয়েছে। তবে শুরুটা ভুবন বাদ্যকরের গানেই। 

এ বিষয়ে ভুবন বলেন, ‘শুনেছি, অঞ্জলি নামের একজন আমার গানে রিলস বানিয়ে খুব জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নাকি গাড়ি-বাড়ি করেছেন। অথচ আমার অবস্থা আজ করুণ। আমি ওই অভিনেত্রীর সাহায্য চাই। তিনি তো আমার গানে রিলস বানিয়েই জনপ্রিয় হয়েছেন। অথচ আমি কিছুই করতে পারলাম না। বাড়ি বানাতে শুরু করেছিলাম। শেষ করে উঠতে পারিনি। এখন আর বাদামও পাওয়া যাচ্ছে না যে বিক্রি করব। আমার ছেলে কাজ করে, তা দিয়েই কোনোরকম সংসার চলছে।’

অঞ্জলির কাছে কেন সাহায্য চান? উত্তরে আজতাককে ভুবন বলেন, ‘গানটা তো আমিই লিখেছিলাম। সুর দিয়েছিলাম, গেয়েছিলাম। সেই গানে রিলস বানিয়ে অনেকে লাখ লাখ টাকা কামিয়েছেন। আর আমার এমন অবস্থা, নিজের গানই গাওয়ার অধিকার নেই। তাই আমি ওই অভিনেত্রীর সাহায্য চাই। যেন উনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন। রিলস উনি বানিয়েছেন। কিন্তু গান তো আমারই। আমারও তো কিছু প্রাপ্য আছে। সেটা জানাব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘কাঁচাবাদাম’গানে নেচে কোটিপতি অঞ্জলি, অর্থকষ্টে ভুবন বাদ্যকর

আপডেট সময় : ০৪:৫২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪