ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সিলেট যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন সিলেট পুলিশ সুপার- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেট মেট্রোপলিটন পুলিশের- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেট রেঞ্জের ডিআইজি- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এ সকল শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা সিলেটের নরককুন্ডগুলোতে জমজমাট হয়ে উঠে মদ গাঁজার ইয়াবা ফেন্সিডিলের আসর- সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- যারা হলেন রির্টানিং কর্মকর্তা এসএমপিতে বদলি হলেন ডিএমপির যুগ্ম কমিশনার সিলেটে পোস্টাল ভোটে নিবন্ধন করলেন৩১ হাজার প্রবাসী

নতুন বছরের বার্তা একটাই ভোট বর্জন করুন: ফারুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আর ৬ দিন সময় আছে, আরও কর্মসূচি দেবে বিএনপি। নতুন বছরের বার্তা একটাই- ভোট বর্জন করুন, ঘরে থাকুন। ৭ তারিখের নির্বাচনে যাবেন না।সোমবার সকালে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত ‘নির্বাচন বর্জনসহ একদফা দাবিতে’ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নতুন বছরের ১ জানুয়ারিতে অবৈধ ভোট বর্জনের শপথ নিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, বার্তা একটাই- বাংলাদেশের অবৈধ সরকারের অধীনে, এক দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনের যে আহ্বান বিএনপি ও সমমনা দলগুলো দিয়েছে তার প্রতিফলন ও বাস্তবায়নের জন্য আমরা শপথ নিয়েছি।তিনি বলেন, বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির সপ্তম দিনে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের মানুষ অগ্রহণযোগ্য এ নির্বাচন ভোট বর্জনের মাধ্যমে প্রতিহত করবে। আগামী ৭ তারিখে ৬ থেকে ৭ শতাংশ ভোটারের অংশগ্রহণে যে নির্বাচন হবে- জনগণ সেটিও গ্রহণ করবেন না, ভোটকেন্দ্রে যাবে না, বর্জন করবে। আর বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও এ অবৈধ নির্বাচন গ্রহণ করবে না।

বিএনপির পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের কাছে ভোট বর্জনের চিঠি দেওয়া হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, বাংলাদেশে মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে, বারবারই বিএনপি এ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূত, জাতিসংঘসহ সব জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য, নির্যাতন বন্ধের জন্য চিঠি দিচ্ছে। আর দিতেই পারে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছি।জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন বছরের বার্তা একটাই ভোট বর্জন করুন: ফারুক

আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪