সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নিরাপদ আবাসন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে- সিলেটে গৃহায়ণ মন্ত্রী সিলেটে পরকীয়া’ নিয়ে কথার জেরে ব্যবসায়ী খুন সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ আলোর দিশারী হয়ে এসেছিলেনহযরত মুহাম্মদ (সা.) আলোচনা সভায় সিসিক প্রশাসক সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস

যুক্তরাষ্ট্রে মিসাইল পাঠাবে জাপান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

সামরিক শক্তি বাড়াতে রেকর্ড বাজেট অনুমোদন করেছে জাপান। শনিবার এপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ অর্থবছরের জন্য ৭.৯৫ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ করেছে। এ বাজেট এপ্রিল থেকে কার্যকর করা হবে। চলতি বছরের বাজেটে সামরিক খাতে বরাদ্দের পরিমাণ ১৬ শতাংশ বাড়িয়েছে। টানা দ্বিতীয়বারের মতো দেশটি তার সামরিক বরাদ্দ বাড়িয়েছে। গত বছর সরকার ৬.৮ ট্রিলিয়ন ইয়েন বাজেট করেছিল। চীন ও উত্তর কোরিয়াকে ঠেকাতে সামরিক বরাদ্দ বাড়ানো হয়েছে।

জাপান আগামী ৫ বছরে তার সামরিক শক্তি বাড়ানোর জন্য ৪৩ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করার পরিকল্পনা করেছে। বাজেটে জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ১.২৫ ট্রিলিয়ন ইয়েনও অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে ২০২৭-২৮ সালে দুটি এজিস-সজ্জিত যুদ্ধজাহাজ নির্মাণে ৩৭৩ বিলিয়ন ইয়েন ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্লাইড-ফেজ ইন্টারসেপ্টর তৈরি করতে ৭৫.৫ বিলিয়ন ইয়েন ব্যয় করবে বলে জানিয়েছে। চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ২০৩০ সালের দিকে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে। পদক্ষেপগুলো জাপানকে যুক্তরাষ্ট্র এবং চীনের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী করে তুলবে।

অস্ত্র রপ্তানির নিয়মও পরিবর্তন করেছে জাপান। শুক্রবার বিবিসির খবরে বলা হয়েছে, দেশটি শান্তিবাদী নীতি (যুদ্ধ অথবা সহিংসতার বিরোধিতা করা) থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল পাঠাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ইউক্রেনকে সহায়তা করতে এবং জাপান-মার্কিন জোটকে আরও শক্তিশালী করতে এ ক্ষেপণাস্ত্র পাঠাবে। হোয়াইট হাউজ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে মিসাইল পাঠাবে জাপান

আপডেট সময় : ০৪:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩