সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

বিএনপি নেতারা বাসে আগুন ও পুলিশ হত্যার পথ ছেড়ে নির্বাচনে যাচ্ছেন-জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।সেখানে জয় লিখেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন। বিশেষ করে বিএনপির পলাতক ভারপ্রাপ্ত প্রধানের আহ্বানে সাড়া না দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেতারা।  এর পরও এ ভোটকে ‘একতরফা’ বলে বিএনপি কল্পকাহিনি ছড়াচ্ছে। 

ভিডিওর বিবরণে বলা হয়, ৩০০ সংসদীয় আসনে ১,৮৯৬ জন প্রার্থী ভোট যুদ্ধের লড়াইয়ে টিকে থাকতে নিজ নিজ এলাকায় গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন। দেশজুড়ে বইছে নির্বাচনি উৎসবের আমেজ।এতে আরও বলা হয়, ২০ ডিসেম্বর সিলেটে আওয়ামী লীগের জনসভায় ঐতিহাসিক জনসমাগম নির্বাচন কেন্দ্র করে জনগণের মধ্যে জোরালো আগ্রহের বিষয়টি তুলে ধরেছে। একই সঙ্গে এতে বিএনপি-জামায়াতের নির্বাচনকে বানচালের আহ্বান ও সড়কে সহিংসতার রাজনীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানের বিষয়টি প্রমাণ করেছে।

বিবরণে বলা হয়, বিএনপির বয়কটের আহ্বান প্রত্যাখ্যান করে ২৭টি নিবন্ধিত রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে জয় পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর স্বতঃস্ফূর্ত অবস্থান এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তিমূলক প্রচারণা কার্যক্রম প্রমাণ করছে যে নির্বাচন একতরফা হওয়ার বিএনপির বর্ণনার একেবারেই সঠিক নয়।এতে বলা হয়, বিএনপির পলাতক ভারপ্রাপ্ত প্রধানের আহ্বানে সাড়া না দিয়ে দলটির শতাধিক জনপ্রিয় নেতা বাসে আগুন ও পুলিশ কর্মকর্তা হত্যার পথ ছেড়ে বিভিন্ন ব্যানারে নির্বাচনি দৌড়ে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি নেতারা বাসে আগুন ও পুলিশ হত্যার পথ ছেড়ে নির্বাচনে যাচ্ছেন-জয়

আপডেট সময় : ১০:২২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩