সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

ইবি শিক্ষক সমিতির নির্বাচন আজ, মাঠে নেই বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার।এ নির্বাচনে লড়বে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের দুটি প্যানেল।নির্বাচনে পদ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের ফলে কয়েক দফায় আলোচনায় বসেও সমঝোতায় আসতে পারেনি দুপক্ষ।অন্যদিকে দলীয় ‘হাই কমান্ডের নির্দেশে’ নির্বাচন বর্জন করেছে বিএনপিপন্থী শিক্ষক সংগঠনগুলো। তবে আলাদাভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘গ্রিন ফোরাম’।

জানা গেছে,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম একাধিকবার বসেও আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি প্যানেলে আনতে ব্যর্থ হন।তাই নির্বাচনে জয়-পরাজয় নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে উভয় গ্রুপ। এর আগে ২০২০ ও ২০২১ সালে আওয়ামী লীগপন্থী শিক্ষকরা পৃথক প্যানেলে অংশ নেওয়ায় নির্বাচনে তাদের ভরাডুবি হয়।পরে ২০১৯ ও গত বছরের নির্বাচনে একটি প্যানেলে নির্বাচন করে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করেন তারা।এ বছর আবারও ফাটল ধরেছে তাদের মধ্যে।তবে নির্বাচনে নেতৃত্বে আসার ক্ষেত্রে প্যানেলের চেয়ে ব্যক্তিগত ইমেজটাই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই। 

আইন বিভাগের অধ্যাপক ড.শাহজাহান মন্ডল বলেন, আমরা দুটি প্যানেলে বিভাজিত।অন্যদিকে জামায়াত ও বিএনপিপন্থী শিক্ষকরা মিলে সংখ্যায় বেশি।এজন্য আমরা উভয় গ্রুপই হুমকির মধ্যে আছি। জানা যায়, গত ২ ডিসেম্বর প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নির্বাচনে সাবেক ভিসি ও প্রো-ভিসিপন্থী এবং বর্তমান ভিসিপন্থী দুটি পক্ষ অংশ নেয়। এতে ১৫ সদস্যের বিপরীতে সাবেকরা ১০টি পদে নির্বাচিত হন। কমিটির সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সভাপতি-সম্পাদকসহ প্রধান পাঁচ পদে আসেন সাবেক প্রশাসনপন্থী শিক্ষকরা। বর্তমান প্রশাসনপন্থী কাউকে কমিটির গুরুত্বপূর্ণ কোনো পদ না দেওয়ায় বিভক্তি প্রকাশ্যে আসে। পরবর্তীতে শিক্ষক সমিতির নির্বাচনের প্যানেল দেওয়ার ক্ষেত্রে পদ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। 

জানা গেছে, এবার আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি প্যানেল পৃথকভাবে লড়বে।এর মধ্যে সাবেক ভিসি ও প্রো-ভিসিপন্থী প্যানেলে সভাপতি পদে ইইই বিভাগের অধ্যাপক ড.মাহবুবর রহমান,সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড.মামুনুর রহমানসহ এই পক্ষের ১৫ জন। অপর দিকে বর্তমান ভিসিপন্থী প্যানেলের সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড.আনোয়ারুল হক স্বপনসহ এই পক্ষের ১৫ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবি শিক্ষক সমিতির নির্বাচন আজ, মাঠে নেই বিএনপি

আপডেট সময় : ০৭:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩