সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

স্বামীর খোঁজে চুনারুঘাটে আসা আলোচিত পাকিস্তানী নারী মামলা করেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন ডেস্ক

স্বামীর খোঁজে পাকিস্তান থেকে হবিগঞ্জের চুনারুঘাটে আসা পাকিস্তানী নারী মাহা বাজোয়ার আদালতে মামলা দায়ের করেছেন।মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীনের আদালতে স্বামী সাজ্জাদ হোসেন মজুমদারের বিরুদ্ধে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর পেশকার তাজুল ইসলাম জানান, এর আগে গত সোমবার ১০ লাখ টাকার যৌতুক মামলা দায়ের করেন মাহা বাজোয়া।আদালত শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেন।তাদের বিয়ের হলফনামার কপি দেখানোর কথা বললে মাহা বাজোয়া সেটি দেখালে বিচারক এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়,পাকিস্তানের লাহোর প্রদেশের মুলতান রোডের সাকি স্ট্রিট সৈয়দপুরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে মাহা বাজোয়ার সঙ্গে দুবাইয়ে ১০ বছর আগে চুনারুঘাট উপজেলার উত্তর বাজার বড়াইলের সফিউল্লা মজুমদারের ছেলে সাজ্জাদ হোসেন মজুমদারের পরিচয় হয়।পরে তারা ৩০ লাখ টাকা দেনমোহরে বিয়েও করেন।তাদের সংসারে জান্নাত নামে আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে।বিয়ের পর মাহা বাজোয়া ও সাজ্জাদ দুবাই,পাকিস্তান ও বাংলাদেশে বিভিন্ন সময়ে অবস্থান করেন।২০১৮ সালে মাহা সাজ্জাদের বাড়িতে কয়েক মাস অবস্থান করেন।পরে মাহা বাজোয়া পাকিস্তানে চলে যাওয়ার পর স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

গত ১৭ নভেম্বর মাহা বাজোয়া পাকিস্তান থেকে স্বামীর বাড়িতে এসে অবস্থান নেন।স্বামী সাজ্জাদ মজুমদার তার স্ত্রীর প্রতি অবহেলা করার পাশাপাশি ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন।গত ৮ ডিসেম্বর যৌতুকের ১০ লাখ টাকা না দেওয়ায় মাহা বাজোয়াকে বাড়ি থেকে বের করে দেন সাজ্জাদ।পরে মাহা বাজোয়া বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় স্বামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বামীর খোঁজে চুনারুঘাটে আসা আলোচিত পাকিস্তানী নারী মামলা করেছেন

আপডেট সময় : ১২:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩