সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অ্যাকশন, গ্রেপ্তার ১১৬ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

ভারতে মহুয়ার বহিষ্কারে গর্জে উঠলেন মমতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

 স্তম্ভিত তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তাও দিয়েছেন তিনি।এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়।এদিন মহুয়ার এমপি পদ খারিজ করে দেওয়ার পর লোকসভায় তাকে বক্তব্য পেশ করার সুযোগও দেওয়া হয়নি।আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভায় মহুয়াকে যখন বহিষ্কার করা হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের কার্শিয়াং শহরে ছিলেন।সেখান থেকেই মহুয়ার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। 

মমতা বলেন,লোকসভায় যা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত। তিনি বলেন, মহুয়ার বিষয়ে আমাদের ‘ইন্ডিয়া’র শরিকরা আরও সময় চেয়েছিলেন।৪৯৫ পৃষ্ঠার একটি রিপোর্ট,সেটা পড়তে সময় লাগবে না? দুই ঘণ্টার মধ্যে আলোচনা শুরু করা হলো। আধ ঘণ্টায় ৪৯৫ পাতার আলোচনা হয়েও গেল! কী করে হলো আমি বুঝলাম না। মহুয়ার এমপি পদও খারিজ করে দেওয়া হল। আমি স্তম্ভিত।

লোকসভায় মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও অসন্তোষ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, দল সব সময় মহুয়ার পাশে আছে। এ ঘটনা থেকে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরও একবার প্রমাণিত হলো। মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার সুযোগই দেওয়া হল না।আমি এর তীব্র বিরোধিতা করছি।

মহুয়াকাণ্ড ‘ইন্ডিয়া’র শরিকদের আরও এক জোট করে তুলেছে বলে জানান মমতা। তিনি বলেন,আমি ‘ইন্ডিয়া’কে অভিনন্দন জানাতে চাই। আমরা একজোট আছি।ইন্ডিয়া’র সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে।আমরা সবাই বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান,লোকসভা ভোটের আগে আর একটি মাত্র অধিবেশন বাকি ছিল। তাতে পরিকল্পনা করে মহুয়াকে অংশ নিতে দেওয়া হল না।আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন। আর একটি অধিবেশন বাকি ছিল। কী এমন হলো যে,তার আগেই একজন নারী এমপিকে লোকসভা থেকে তাড়িয়ে দিতে হলো? বিজেপির লজ্জা করে না? এ ঘটনা আমাদের উজ্জীবিত করবে। মহুয়া ও আমরা লড়াই করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে মহুয়ার বহিষ্কারে গর্জে উঠলেন মমতা

আপডেট সময় : ০১:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩