সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

উন্নয়ন বঞ্চিত কুলাউড়াকে এগিয়ে নিতে চান আ.লীগের প্রার্থী নাদেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার (কুলাউড়া) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলাস্থ তার নিজবাড়িতে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় নাদেল বলেন,দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে। কারণ গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।

কুলাউড়ার পাশ্ববর্তী অনেক উপজেলায় যে উন্নয়ন হয়েছে- কুলাউড়ায় দলীয় এমপি না থাকায় তার কিছুই হয়নি জানিয়ে নাদেল বলেন,তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর ও পর্যটন শিল্পের উন্নয়ন, কুলাউড়ার যানজট নিরসন ও কুলাউড়ার রেলওয়ে জংশন স্টেশনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাসহ কুলাউড়ার ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও কুলাউড়ার সুশীল সমাজ নেতৃবৃন্দদের নিয়ে কাজ করবেন।প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন নাদেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উন্নয়ন বঞ্চিত কুলাউড়াকে এগিয়ে নিতে চান আ.লীগের প্রার্থী নাদেল

আপডেট সময় : ০৫:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩