সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

শফিক চৌধুরীকে ইসির তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র মোশাহিদ আলীকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনি ও রোববার (৩ ডিসেম্বর) পৃথক চিঠিতে তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির (সিলেট-২) চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ।চিঠিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সিলেট জজ কোর্টের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তাকে হাজির হতে বলা হয়েছে।

এদিকে,আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসির তলব করা দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলী মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন।তবে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।এরআগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকেও তলব করেছিল ইসি।রোববার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে সশরীরে তিনি লিখিত ব্যাখ্যা দেন।

এ বিষয়ে সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলী কল রিসিভ করে বলেন,তিনি (শফিকুর রহমান চৌধুরী) একটি সভায় রয়েছেন।এখন কথা বলতে পারবেন না।আর ইসির চিঠির বিষয়ে কিছু জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শফিক চৌধুরীকে ইসির তলব

আপডেট সময় : ০৭:৫৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩