বিয়ানীবাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জন
- আপডেট সময় : ০২:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পৃথক অভিযান চালিয়ে এসব আসামীকে আটক করা হয়।রবিবার (৩ ডিসেম্বর) চারখাই বাজার পয়েন্ট এলাকায় একটি সিএনজি অটোরিক্সা তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা এবং সিএনজি অটোরিক্সাসহ দুইজনকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের শাহপরান থানার মেজরটিলা এলাকার মৃত কামাল হোসেনের ছেলে উজ্জ্বল আহমদ ও জালালাবাদ থানার টুকেরগাও এলাকার তুরণ মিয়ার ছেলে জাকির হোসেন।পুলিশ জানায়, বিশেষ অভিযানের মাধ্যমে শাবেল আহমদ নামে একজন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা নজই মিয়ার ছেলে।
এ ছাড়া মাদকাসক্ত অবস্থায় পিতাকে শারিরীক নির্যাতন করার অপরাধে আনোয়ার হোসেন নামেও অপর আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃত ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের মর্তুজ আলী বটন।বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।














