সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

হামাস-ইসরাইল সংঘাত নিয়ে এরদোগান ও রাইসির ফোনালাপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ইসরাইল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মধ্যে ফোনালাপ হয়েছে।এরদোগানের কার্যালয় জানিয়েছে, তাদের আলোচনায় গাজায় ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ড, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রচেষ্টা এবং ওই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার সম্ভাব্য পদক্ষেপ অন্তর্ভুক্ত ছিল। খবর ডেইলি সাবাহর। 

এরদোগান ফিলিস্তিনি ভূখণ্ডে ‘ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে ইসলামী বিশ্ব,বিশেষ করে তুরস্ক ও ইরানের ঐক্যবদ্ধ অবস্থানের তাৎপর্যের ওপর গুরুত্বারোপ করেছেন।নেতৃবৃন্দ দু’দেশের মধ্যে আসন্ন উচ্চ পর্যায়ের সহযোগিতা কাউন্সিলের প্রস্তুতি ও এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন।চলতি মাসের শুরুতে উজবেকিস্তানে তাদের সাম্প্রতিক মুখোমুখি বৈঠকের পর এ ফোনালাপ হলো,যেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গাজার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

প্রসঙ্গত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনার জন্য গত ১ নভেম্বর আঙ্কারা সফর করেন। বৈঠকে উভয় পক্ষ ইসরাইলের আগ্রাসন বন্ধ, ওই অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং উত্তর গাজা উপত্যকায় নাগরিকদের বাস্তুচ্যুত হওয়া রোধসহ মৌলিক কয়েকটি বিষয় মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয়।দোহায় কাতারের কর্মকর্তা ও হামাসের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এরদোগান ও তার প্রতিনিধিদল আঙ্কারায় পৌঁছান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামাস-ইসরাইল সংঘাত নিয়ে এরদোগান ও রাইসির ফোনালাপ

আপডেট সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩