সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

ঢাকার দুই আসনের মনোনয়নপত্র নিলেন জি এম কাদের ও তাঁর স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রার্থী হতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর স্ত্রী শেরীফা কাদের। তাঁরা দুজন ঢাকার দুটি আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন।ঢাকার ২০টি আসন থেকে এই দুজনসহ আজ শনিবার পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৮০ জন। আজ সন্ধ্যায় রমনা থানার নির্বাচন কর্মকর্তা এম এম শাহনাজ পারভীন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা জেলার আসনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন রয়েছে, সেগুলোর রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার।এর বাইরের আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকার জেলা প্রশাসক (ডিসি)।নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছেন।কুড়িল,খিলক্ষেত ও উত্তরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন শেরীফা কাদের।

ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত। আর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ক্ষমতাসীন দলের হাবিব হাসান।ঢাকা-১৭ আসন থেকে জি এম কাদেরসহ এখন পর্যন্ত মোট সাতজন মনোনয়নপত্র নিয়েছেন।এর মধ্যে মো. আবু সাঈদ নামের এক প্রার্থী রয়েছেন,যিনি মনোনয়নপত্রে দল হিসেবে আওয়ামী লীগ উল্লেখ করেছেন।ঢাকা-১৮ আসন থেকে শেরীফা কাদেরসহ তিনজন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে বশীর উদ্দিন।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য বলছে,ঢাকার ২০টি আসনের মধ্যে ঢাকা-১৪ আসন থেকে সর্বোচ্চ মনোনয়নপত্র নেওয়া হয়েছে।এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আগা খান মিন্টু।আওয়ামী লীগ থেকে পাঁচজন এই আসনের মনোনয়নপ্রত্যাশী। তাঁরা হলেন আবু তাহের,কে এম দেলোয়ার হোসেন, মাকছুদা হক, নজরুল ইসলাম মোল্লা ও এস এম হানিফ।ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে কামাল আহমেদ মনোনয়নপত্র নিয়েছেন।এই আসনের বর্তমান সংসদ সদস্য ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকার দুই আসনের মনোনয়নপত্র নিলেন জি এম কাদের ও তাঁর স্ত্রী

আপডেট সময় : ০৫:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩