সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকা-দিল্লি পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে সিলেট চাঁদনীঘাটে প্রকল্প উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী সিলেটের বাসিয়া নদী পূণঃখনন, নদীর দুই তীরে লাগানো হবে অর্ধলক্ষ গাছ বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার, সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে- প্রধানমন্ত্রী সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে বললেন দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে- প্রধানমন্ত্রী সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু

শ্রম আইন সংশোধন করতে সংসদে বিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে

 সংসদ প্রতিবেদক: অনলাইন সংস্করণ

কোনো প্রতিষ্ঠানের শ্রমিকদের মোট সংখ্যা ৩ হাজার পর্যন্ত হলে সেখানে ট্রেড ইউনিয়ন করতে ২০ শতাংশ শ্রমিকের সম্মতি লাগবে।আর মোট শ্রমিকের সংখ্যা ৩ হাজারের বেশি হলে ১৫ শতাংশের সম্মতি লাগবে।এ বিধানসহ শ্রম আইনের বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী আনা হচ্ছে। 

রোববার জাতীয় সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের পক্ষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে তিনদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিদ্যমান আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠনের জন্য একটি প্রতিষ্ঠানের কমপক্ষে ২০ শতাংশ শ্রমিকের স্বাক্ষরযুক্ত আবেদন লাগে।

বাংলাদেশের ওষুধ ১৫৭ দেশে রপ্তানি হয়- স্বাস্থ্যমন্ত্রী : বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় সংসদে আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের (২০২৩-২৪) সেপ্টেম্বর-২০২৩ পর্যন্ত প্রায় ৩৩৫৫ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬৩ টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে।

বিএনপি-জামায়াতের ঘটনায় সংসদীয় কমিটির নিন্দা : বিএনপি-জামায়াত ও সমমনা জোটের চলমান ‘নৈরাজ্য ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের’ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন,প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম,নুরুল ইসলাম নাহিদ,মো.আব্দুল মজিদ খান এবং মো.হাবিবে মিল্লাত অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রম আইন সংশোধন করতে সংসদে বিল

আপডেট সময় : ০২:২৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩