সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

ফিলিস্তিনের কাছে মানবিক সহায়তা হস্তান্তর-বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফিলিস্তিনের কাছে মানবিক সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ। সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানের কাছে মানবিক সহায়তা হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। ত্রাণ সহায়তা হিসাবে প্রাথমিকভাবে ৫০০ কেজি শুকনো খাবার পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

প্রতীকী সহায়তা গ্রহণ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রথম থেকেই বাংলাদেশ যে ভালোবাসা ও সম্মান দেখিয়ে আসছে তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।গাজায় চালানো ইসরাইলের বর্বর গণহত্যাকে শিশুদের ওপর বিশ্বের সবচেয়ে জঘন্য গণহত্যা বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। মানবিক সহায়তার বিষয়ে তিনি বলেন, ‘এটা শুরু। আরও অনেক কিছু হবে।’

বাংলাদেশ এই জঘন্য হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যুদ্ধের শিকার হিসাবে আরও নিরীহ বেসামরিক নাগরিকদের মৃত্যু ও দুর্ভোগ রোধ করতে এই বর্বর যুদ্ধ বন্ধ করতে হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশ বিশ্বাস করে ইসরাইল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গাজায় বর্তমানে যে যুদ্ধ চালাচ্ছে তা শুধু অসঙ্গতি ও অসামঞ্জস্যপূর্ণই নয়; এটি গাজার ফিলিস্তিনি জনগণকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়ার সমতুল্য এবং মানবাধিকারের সব মৌলিক নীতি ও আন্তর্জাতিক নাগরিক চুক্তি ও কনভেনশনের পরিপন্থি।

বাংলাদেশ বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের চলমান সংঘাতের মূল কারণগুলো সমাধান করার সময় এসেছে। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকারকে বিশেষভাবে উল্লেখ করেছে এবং ইউএনএসসি রেজল্যুশনে আলোচিত পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে একটি দ্বি-রাষ্ট্র ভিত্তিতে সমাধান সমর্থন করে।ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিলিস্তিনের কাছে মানবিক সহায়তা হস্তান্তর-বাংলাদেশের

আপডেট সময় : ০৪:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩