সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার টাকা রাজস্ব ফাঁকি, সাবরেজিস্ট্রার পারভীন জেলহাজতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে করা এক মামলায় সিলেট সদর উপজেলার সাবেক এক সাবরেজিস্ট্রারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাছির উদদীন শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলার তদন্ত করে অভিযোগপত্র দাখিল করে।দুদকের আইনজীবী লুৎফুর কিবরিয়া শামীম বলেন, ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার মামলায় গতকাল আদালতে উপস্থিত হয়ে সাবেক সাবরেজিস্ট্রার পারভীন আক্তার আত্মসমর্পণ করেন।শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ওই সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক সূত্র জানায়,২০২০ সালের ২৯ জানুয়ারি ল্যান্ড লিংক প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মনজারুল আলম চৌধুরী সিলেটের মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে ২২ জনকে আসামি করে একটি মামলা করেন।মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে কোম্পানির জায়গা ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ভুয়া নামজারির মাধ্যমে একই দিনে নিয়মবহির্ভূতভাবে ১২টি দলিলে বিক্রি করেন। এতে সরকার ১ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।মামলার বাদী ঘটনাটি দুদকের মাধ্যমে তদন্ত করানোর জন্য অনুরোধ জানান। পরবর্তী সময়ে দুদক তদন্ত করে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় বর্তমানে তিনজন জামিনে আছেন এবং বাকিরা পলাতক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার টাকা রাজস্ব ফাঁকি, সাবরেজিস্ট্রার পারভীন জেলহাজতে

আপডেট সময় : ১২:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩