সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানের বিশ্ব রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক অনলাইন সংস্করণ

শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে বিশ্ব রেকর্ড গড়ল পাকিস্তান।বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৩৪৫ রানের টার্গেট তাড়ায় হেসে খেলে জয় পেল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান।এর আগে ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২৮ রান তাড়ায় জয় পায় ইংল্যান্ড।এতদিন ক্রিকেট বিশ্বকাপে সেটাই ছিল সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড। মঙ্গলবার ইংল্যান্ডের সেই রেকর্ড ভেঙে দিল পাকিস্তান।

মঙ্গলবার ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৪৪ রানের পাহাড় গড়ে শ্রীলংকা। দলের হয়ে ৭৭ বলে ১৪টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন কুশাল মেন্ডিস।এছাড়া ৮৯ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৮ রান করে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। ৬১ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫১ রান করেন পাথুম নিশানকা। পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৭১ রানে ৪ উইকেট শিকার করেন হাসান আলী।

টার্গেট তাড়া করতে নেমে ৩৭ রানে ওপেনার ইমাম-উল-হক ও অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়ে ভীষণ চাপের মধ্যে পড়ে যায় পাাকিস্তান।দলকে খেলায় ফেরাতে দায়িত্বশীল ব্যাটিং করে যান ওপেনার আব্দুল্লাহ শফিক ও চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় উইকেটে তারা ১৫৬ বলে ১৭৮ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতেই প্রাথমিক চাপ সামলে জয়ের স্বপ্ন দেখা শুরু করে পাকিস্তান। 

৩৩.১ ওভারে দলীয় ২১৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আব্দুল্লাহ শফিক। তার আগে ১০৩ বলে ১০টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ওয়ানডে ক্যারিয়ার সেরা ১১৩ রানের ইনিংস খেলেন। আব্দুল্লাহ শফিক আউট হলে ক্যারিয়ারের ৬৭তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি করে ১০ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মোহাম্মদ রিজওয়ান। ৬ উইকেটের দাপুটে জয়ে ১২১ বলে ৮টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানের বিশ্ব রেকর্ড

আপডেট সময় : ০৭:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩