সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

গাজার বাইরে সহিংসতা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান-যুক্তরাষ্ট্রসহ ৪ দেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: অনলাই সংস্করন

গাজার বাইরে সহিংসতা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র,ফ্রান্স,জার্মানি,যুক্তরাজ্য ও ইতালি। গতকাল সোমবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইস্যু করা যৌথ এক বিবৃতিতে এই আহ্বান জানায় দেশগুলো।যৌথ ওই বিবৃতিতে বলা হয়েছে,উগ্রবাদী অন্য দল, যেকোনো রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতময় পরিস্থিতির সুযোগ নিতে চাইতে পারে। এটা না করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।বিশেষ করে ইরানের প্রতি এ পরিস্থিতিকে অন্য উদ্দেশ্যে ব্যবহার না করার ও গাজার বাইরে সংঘাত ছড়িয়ে না দিতে আমরা আহ্বান জানাচ্ছি।’

গত শনিবার সকালে ইসরায়েলে বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজার শাসকগোষ্ঠী হামাসের এ পদক্ষেপের পাল্টা হিসেবে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল।হামাস ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত উভয় পক্ষে প্রায় ১ হাজার ৫০০ ব্যক্তি নিহত হয়েছেন।তাঁদের মধ্যে ফিলিস্তিনি ৬০০ জন এবং ইসরায়েলি ৯০০ জন।

হামাসের হামলার প্রতি সমর্থন জানিয়েছে ইরান।গতকাল রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, সাম্প্রতিক বছরগুলোয় ইরানের সমর্থনে হামাস আরও শক্তিশালী হয়েছে। তবে ইসরায়েলে হামাসের এই সুনির্দিষ্ট হামলায় ইরানের জড়িত থাকার কোনো প্রত্যক্ষ প্রমাণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পায়নি।ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনায় ইরানের নিরাপত্তা বাহিনীর সহায়তার বিষয়ে যে খবর বেরিয়েছে, তা অস্বীকার করেছে তেহরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজার বাইরে সহিংসতা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান-যুক্তরাষ্ট্রসহ ৪ দেশের

আপডেট সময় : ০৩:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩