সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে- প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ মণিপুরীদের আর্থ-সামজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটের ছড়ারপার থেকে ট্রাকসহ ৪৩ বস্তা ফুসকা উদ্ধার বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ৩১৪ ছিনতাইকারী গ্রেপ্তার

মূল্যস্ফীতি হার সেপ্টেম্বর মাসে কিছুটা কমল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন: অনলাইন সংস্করণ

দেশে মূল্যস্ফীতির হার সেপ্টেম্বর মাসে কিছুটা কম পরিলক্ষিত হয়। এ সময় সার্বিক মূল্যস্ফীতি হার দাঁড়ায় ৯ দশমিক ৬৩ শতাংশ, যা গত আগস্টে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এছাড়া একই সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার কমে হয় ১২ দশমিক ৩৭ শতাংশ, যা আগের মাসে ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ।খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে হয় ৭ দশমিক ৮২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ।এদিকে সেপ্টেম্বরে বেশ খানিকটা বাড়ে মজুরি হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিপিআই (কঞ্জুমার প্রাইজ ইনডেক্স) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। 

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়ায় ৯ দশমিক ৭৫ শতাংশে, যা আগস্টে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার কমে হয় ১২ দশমিক ৫১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ৭১ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার সামান্য বেড়ে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ।এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়ায় ৯ দশমিক ৯২ শতাংশে, যা আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার কমে হয় ১২ দশমিক ০১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ১১ শতাংশ।

শহরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কমে হয় ১২ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।মূল্যস্ফীতি কমার সঙ্গে বেড়েছে মজুরি হার। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে মজুরি হার বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ৪৫ শতাংশে, যা আগস্টে ছিল ৫ দশমিক ৮০ শতাংশ। এক্ষেত্রে কৃষিতে মজুরি হার বেড়ে হয় ৫ দশমিক ৭৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৭১ শতাংশ। শিল্প খাতে মজুরি হার বেড়ে হয় ৬ দশমিক ৯৫ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৫৬ শতাংশ। সেবা খাতেও মজুরি হার বেড়ে হয় ৫ দশমিক ০১ শতাংশ, যা আগস্টে ছিল ৪ দশমিক ১৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মূল্যস্ফীতি হার সেপ্টেম্বর মাসে কিছুটা কমল

আপডেট সময় : ০৫:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩