সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৫৪৫ বার পড়া হয়েছে

নাজমুল ইসলাম (ওসমানীনগর): “গাছে গাছে সবুজ দেশ,বদলে দেবো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগর’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৫ মে) সকাল ১১ টায় পাঁচপাড়া শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজান’র পরিচালনায় এ বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসৃচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য এম এ হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হামিদ বলেন,প্রাকৃতিক ভারসাম্য অটুট রাখার প্রয়োজনে ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগর বৃক্ষরোপণ করার মতো মহৎ কার্যক্রম হাতে নিয়েছে। এজন্য বিশেষভাবে এখানকার জনগণের জীবনযাত্রার মান ও ভারসাম্যপূর্ণ রাখতে সকল পর্যায়ের মানুষকে গাছ রোপন ও বিতরণের আহবান করছি।
তিনি আরো বলেন, দেশকে বাসযোগ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই। বাসার ছাদে, বারান্দায় ও খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগাতে হবে। ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগোপযোগী সকল কর্মসূচির সাথে শরিক থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জামেয়ার প্রিন্সিপাল, আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক শিকদার মুহাম্মদ কিবরিয়া,পরিষদের সাবেক সভাপতি, সমাজসেবক রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন,এ এস এম জাকারিয়া চৌধুরী,রেদোয়ান খান,জামেয়ার ভাইস-প্রিন্সিপাল মাহবুবুর রহমান,পরিষদের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ ও জামেয়ার ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য-ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগরের বৃক্ষরোপন কর্মসূচী অভিযান-২০২৩ খ্রি. এর মধ্যে রয়েছে বৃক্ষরোপন (ফলজ, বনজ ও ঔষধি গাছ), গাছের চারা বিতরণ, বৃক্ষনিধন রোধে জনসচেতনতা তৈরি, জনসাধারণকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করণ, স্কুল ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ, বিভিন্ন বিদ্যালয়, মাদরাসা,কলেজ ও গুরুত্বপূর্ণ রাস্তাসহ উপজেলার বিভিন্ন জায়গায় এ কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩