সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

খুলনায় বিএনপির কর্মসূচিতে টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ, আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৩৯৪ বার পড়া হয়েছে

অনলাইন সংস্করণ,

খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে দলটির নেতৃবৃন্দ।এ সময় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ,রাবার বুলেট ও টিয়ারশেলও নিক্ষেপ করা হয়।ঘটনাস্থলে প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আটজনকে পুলিশ আটক করেছে।পুলিশের দাবি,একটি মিছিল থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল।বিদ্যুৎ,গ্যাসসহ,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে মহানগর বিএনপির অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সময় শনিবার বিকাল সাড়ে ৩টার পর এ ঘটনা ঘটে।এর পরপরই কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

বিএনপি নেতৃবৃন্দের দাবি, দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল। কেন্দ্রীয় নেতারা পার্টি অফিসের ভেতরে ছিলেন। অফিসের বাইরে নেতাকর্মীরা আসতে শুরু করার পরপরই পুলিশ বিনা কারণে তাদের ছত্রভঙ্গ করতে থাকে। নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ,রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হয়।পুলিশ ঘটনাস্থল থেকে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়।সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা আরও দাবি করেন,বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিল।কিন্তু পুলিশ তাদের সেই কর্মসূচিতে বাধা দিয়েছে।বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা ও আটক করেছে।

মহানগর আহবায়ক শফিকুল আলম মনা যুগান্তরকে জানান,পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি বানচালের জন্য আমাদের ওপর হামলা করেছে। তারা আমাদের পার্টি অফিসের সামনে অবস্থানের শুরু থেকেই বাধা দেওয়া শুরু করে।তিনি বলেন,ছাত্রদলের ইস্তি,যুবদলের রুবাইয়েদসহ ১০/১৫ জন নেতাকর্মী পুলিশের হামলায় আহত হয়েছেন।পুলিশের হামলার সময় কেন্দ্রীয় নেতারা পার্টি অফিসের ভেতরে ছিলেন।কোনো কেন্দ্রীয় নেতা আটক নেই বলে তিনি নিশ্চিত করেন।কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম যুগান্তরকে জানান, বিএনপির কর্মসূচিতে আসা নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। যেটা ৭/৮ রাউন্ড হতে পারে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলনায় বিএনপির কর্মসূচিতে টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ, আহত ১৫

আপডেট সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩