সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর সিলেটে হামে সংক্রমণ বাড়ছে, এ পর্যন্ত ৫৬ জন শিশুর মৃত্যু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজর থাকবে – বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট জৈন্তাপুরে ১২১ বোতল মদসহ গ্রেপ্তার ৩ সিলেট সিটি,, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ- সিসিক প্রশাসকের সুনামগঞ্জে ৭২ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোর উদ্ধার কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ – ডোনাল্ড ট্রাম্প’ সিলেট ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ,প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সিলেটে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ সিলেটে ঈদুল আযহার নামাজ ২ হাজার ৭০৬টি জামায়াত অনুষ্ঠিত হবে

টিসিবির পণ্য নিতে গিয়ে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি,

টিসিবির পণ্য নিতে আসা তিনজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে।বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে কার্ডধারীরা টিসিবির পণ্য নিতে গেলে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা হলেন-ওই ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেন (৫০),শহিদুল ইসলাম (৪০) ও শান্ত বাবু (২০)।

তাদের অভিযোগ, লাইনে সামান্য ধাক্কাধাক্কির কারণেই চেয়ারম্যান তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। ক্ষমতার দাপট দেখিয়েছেন উপকারভোগীদের ওপর।ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য নিতে আসেন কার্ডধারীরা। উপস্থিতি বেশি হওয়ায় পণ্য নিতে একটু ধাক্কাধাক্কির হওয়ার কারণে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তার রুম থেকে বেরিয়ে আসেন।এসেই তাদের কলার ধরে টেনে নিয়ে গিয়ে প্রকাশ্যে সবার সামনে চড়-থাপ্পড় দেওয়া শুরু করেন। এতে সবাই হতভম্ব হয়ে যান।এর আগেও চেয়ারম্যান এ ধরনের কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।

মোজাম্মেল হোসেন বলেন, টিসিবির পণ্য নিতে এসে চেয়ারম্যানের কাছে মার খেয়েছি। গরীব বলে কি আমাদের সম্মান নেই!  আমরা মানুষ নই।একজন নির্বাচিত জনপ্রতিনিধি কি করে এমন কাজ করতে পারেন?
দেলোয়ার হোসেন বলেন, একজন চেয়ারম্যানের কাছ থেকে এমন অশোভন আচরণ কেউ আশা করে না। তিনজনকে এভাবে লাঞ্ছিত করা সবার জন্যই খারাপ ইঙ্গিত বহন করে।তবে রফিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, টিসিবির পণ্য বিতরণের সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, লোকমুখে শুনেছি এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিসিবির পণ্য নিতে গিয়ে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত ৩

আপডেট সময় : ০২:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩