সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

বিএসপিএ সিলেটের আয়োজনে ক্রীড়া সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্টার :বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার আয়োজনে গতকাল সোমবার অনুষ্ঠিত হলো ক্রীড়া সাংবাদিকতা’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।কর্মশালায় বর্তমান সময়ের ক্রীড়া সাংবাদিকতা,ক্রীড়া সাংবাদিকের প্রভাব,প্রতিবেদন তৈরির কৌশল,গঠন প্রণালী,জেনারেল সাংবাদিকতা ও ক্রীড়া সাংবাদিকতার পার্থক্য,প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পাঠক উপযোগী করে প্রকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণ পরিচালনা করেন বিডিনিউজের সিনিয়র স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ রুবেল জুবায়ের, দৈনিক দেশ রূপান্তর ও ডয়চে ভেলের সিনিয়র স্পোর্টস রিপোর্টার সামিউর রহমান,চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার সাদমান সাকিব।
প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।তিনি বলেন, সিলেট এখন আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবলের ভেন্যু। তাই এখানে ক্রীড়া সাংবাদিকতাকে আরো বিকশিত করা সময়ের দাবি।এই গুরুত্ব বিবেচনায় নিয়ে বিএসপিএ সিলেটের ক্রীড়া সাংবাদিকতার প্রশিক্ষণ আয়োজন সত্যিই প্রশংসনীয়।নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ কর্মশালায় সিলেটে কর্মরত ১৫ জন প্রতিশ্রুতিশীল ক্রীড়া সাংবাদিক অংশ নেন। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসপিএ সিলেটের সভাপতি মান্না চৌধুরী ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান।
প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন, বাংলানিউজের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন,দৈনিক সিলেটের ডাক-এর স্টাফ রিপোর্টার ইউনুস চৌধুরী, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এ টি এম তোরাব,চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার হাসান মোহাম্মদ শামীম, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র স্পোর্টস রিপোর্টার ওলিউর রহমান, ক্রীড়া লেখক মিজানুর রহমান, ক্রীড়া লেখক ও আম্পায়ার তানজিল শাহরিয়ার, সিলটিভির স্পোর্টস রিপোর্টার ফজলে আজিম চৌধুরী নাহিদ, বিডিক্রিকটাইমের সিলেট প্রতিনিধি আফজাল হোসেন, ক্রীড়ালেখক রিফাত বিন জামাল, ক্রীড়ালেখক জহির খান,ক্রীড়া ধারাভাষ্যকার রুহুল আমিন ও ক্রীড়া লেখক রুমানা আক্তার ফারহানা।অর্ধদিনব্যাপী প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মশালা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতারপূর্ব মোনাজাত পরিচালনা করেন বিএসপিএ সিলেটের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএসপিএ সিলেটের আয়োজনে ক্রীড়া সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩