সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

সমসাময়িক ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার বিকালে গুলশানে নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি।বৃহস্পতিবার সকালে চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন শাকিব খান।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন,একটা মামলা করেছি।সমসাময়িক সব ঘটনা নিয়ে দু-একদিনের মধ্যে প্রেস কনফারেন্স করবো।সেখানেই আলাপ করবো।জানা গেছে, বৃহস্পতিবার বিকালেই সমসাময়িক ঘটনা নিয়ে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে হাজির হবেন তিনি।এদিন বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শাকিব খান।

এর আগে একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা না নিয়ে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে আইনিব্যবস্থা নিচ্ছেন শাকিব খান।তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান

আপডেট সময় : ১১:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩