সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ১০৯ পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দৃষ্ঠিনন্দন পাকা ঘর পাচ্ছে আরো ১০৯ ভূমি ও গৃহহীন পরিবার। আগামী বুধবার (২২ মার্চ) উপকারভোগী পরিবারের নিকট গৃহসমুহের হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসন ইতিমধ্যে এসব ঘরের জমির দলিল ও গৃহ হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

জানা গেছে, বড়লেখা উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪৩৫টি। উক্ত তালিকা হতে ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ২৪৬টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের ৩য় পর্যায়ের ২৪টি ও ৪র্থ পর্যায়ে নির্মিত ৮৫টিসহ মোট ১০৯টি পাকাঘর উপকারভোগী পরিবারকে হস্তান্তর করা হবে। এরমধ্যে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ৪১টি, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে ২৪টি, সুজানগর ইউনিয়নে ২১টি, দাসেরবাজার ইউনিয়নে ২০টি ও উত্তর শাহবাজপুর ইউনিয়নে ৩টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা।

উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ও সুজানগরে আশ্রয়ন-২ প্রকল্পের নির্মিত (হস্তান্তরের জন্য প্রস্তুত) গৃহগুলো পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বড়লেখার ৫ ইউনিয়নের ১০৯ দুস্থ, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২২ মার্চ গৃহ প্রদানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই দিন প্রত্যেক উপকারভোগী দুই শতাংশ জমিসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা দৃষ্ঠিনন্দন ঘর পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারের ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার ১০৯টি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। সেই লক্ষে নির্মাণ কাজের সার্বিক তদারকি চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অত্যন্ত দৃষ্ঠিনন্দন ঘরগুলো এখন শুধু হস্তান্তরের অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ১০৯ পরিবার

আপডেট সময় : ০১:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩