সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা সিলেটে হাসপাতালে একদিনে ভর্তি ১২৩ ‘৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই’ হযরত শাহাজালাল (র:) মাজার এলাকা থেকে উদ্ধার নিখোঁজ ৪ শিক্ষার্থী দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা, তৌহিদের অভিষেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।শনিবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পাওয়া মেহেদী হাসান মিরাজকে রাখা হয়নি একাদশে।এ ছাড়া তৌহিদ হৃদয়ের অভিষেক হয়েছে।

গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি।এর পর মাঝে ডিপিএলের একটি ম্যাচে ভালো করেন। এবার সুযোগ হয়েছে ওয়ানডের একাদশেও।ঘরের মাঠে শক্তির বিচারে আয়ারল্যান্ডের থেকে বেশ এগিয়ে বাংলাদেশ।পরিসংখ্যানও কথা বলছে তামিম ইকবালের দলের হয়েই।তবে পরিসংখ্যান আর শক্তি দিয়ে আয়ারল্যান্ডকে মাপা সম্ভব না।কারণ নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে।ম্যাচের আগের দিন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিও সেই সুরেই সতর্ক করেছিল টাইগারদের। যদিও টাইগারদের সমীহ করে তাদেরই এগিয়ে রেখেছেন সফরকারী অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা, তৌহিদের অভিষেক

আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩