সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

কৃষির সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের কৃষিপণ্য উৎপাদনের বিপুল অগ্রগতিকে কাজে লাগাতে হবে।এ জন্য কৃষিপণ্য সংরক্ষণ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণে গুরুত্ব দিতে হবে। দেশের ভেতরে যেমন কৃষিপণ্যের বিপুল বাজার গড়ে উঠেছে, তেমনি তা নিয়ে বিশ্ববাজারে যাওয়ারও সুযোগ রয়েছে। এ ব্যাপারে দেশীয় উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারী দুই পক্ষকে একযোগে এগিয়ে আসতে হবে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল রোববার ‘অ্যাগ্রি বিজনেস’ শীর্ষক অধিবেশনে এই আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন,দেশের প্রধান খাদ্য চালসহ,আলু,সবজি ও বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন কয়েক গুণ বেড়েছে।সাম্প্রতিক বছরগুলোতে ড্রাগন ফল,স্ট্রবেরি ও গ্রীষ্মকালীন টমেটোর মতো উচ্চ মূল্যের কৃষিপণ্যও উৎপাদিত হচ্ছে।এসব পণ্য প্রক্রিয়াজাতকরণে বৈশ্বিক খাদ্য প্রক্রিয়াজাতকারী কারখানাগুলো বাংলাদেশে কেন এই খাতে বিনিয়োগ করছে না,তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।প্রাণ–আরএফএলের চেয়ারম্যান আহসান খান চৌধুরী মূল প্রবন্ধে বলেন,দেশে কৃষির সবচেয়ে বড় শক্তি হচ্ছে শ্রমশক্তি ও অনুকূল আবহাওয়া। এখানে সাত কোটি টন কৃষিপণ্য উৎপাদন হয়, যার ৮০ শতাংশ হচ্ছে চাল,আলু ও চিনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি ডিরেক্টর রবার্ট সিম্পসন ও এসিআই অ্যাগ্রি বিজনেসের চেয়ারম্যান এফ এইচ আনসারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষির সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে হবে

আপডেট সময় : ০৮:১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩