সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

টকশো করেও বলে কথা বলার স্বাধীনতা নেই: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

বিভিন্ন চ্যানেল ও টকশোতে সরকারের ঢালাও সমালোচনার পরও যারা বলেন যে,তারা ঠিকভাবে কথা বলার সুযোগ পান না তাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন,অনেক সময় অনেকে কথা বলে, টকশো হয়।অনেক কথা বলার পরে কেউ কেউ বলবে আমরা কথা বলতে পারি না।অথচ বাংলাদেশে এখন ২৪৫৫টি পত্রিকা, ১৭০টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৪টি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে সবাই তো মনভরে কথা বলছে। কথা বলতে পারল না টা কোথায়।কে মুখটা বন্ধ করল আমি জানি না।বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

শত কথা বলার পরও কিছু মানুষ বলে কথা বলার স্বাধীনতা নেই’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন,টকশো হয়,সারা দিন অনেকে কথা বলে।শত কথা বলার পরে কেউ কেউ বলবে আমরা কথা বলতে পারি না। আমি দেখলাম ঘণ্টার পর ঘণ্টা অনেক কথা বলল, সরকারের নানা সমালোচনা করল। সব কথা শেষ করে তারপর বলল– আমি কথা বলতে পারি না।তিনি বলেন, যেভাবে তার সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, উন্নত করতে চাচ্ছে, মানুষের জীবন মান উন্নত করতে চাচ্ছে, মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে চাচ্ছে, সেই সুযোগটা এর মাধ্যমে পাওয়া যাবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টকশো করেও বলে কথা বলার স্বাধীনতা নেই: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩