সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী কাজ করবে পুলিশ: আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে সে অনুযায়ী পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (৫ নভেম্বর) সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের ৩ ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে যে ব্যবস্থা নেয়া দরকার পুলিশ নিবে। বর্তমান সরকারের সময় পুলিশের সক্ষমতা, জনবল বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়, এক্ষেত্রে পুলিশ বাহিনী সোচ্ছার রয়েছে। এছাড়া প্রবাসে থেকেও যারা দেশের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রনালয় ও ইন্টারপোল একসাথে কাজ করছে বলে জানান তিনি।

মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এটা একটা সামাজিক সমস্যা। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। পরিবারকেও দায়িত্ব নিতে হবে।

এর আগে আইজিপি সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী কাজ করবে পুলিশ: আইজিপি

আপডেট সময় : ০৭:২৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩