সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

ইদানিং সে আমার জীবনটাকে লন্ডন বানিয়ে ফেলছে: পরীমনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৩০৩ বার পড়া হয়েছে

ঢালিউড নায়িকা পরীমনি মাতৃত্বকে উপভোগ করছেন। ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটছে তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজের। 

রাজ্য তাদের একমাত্র সন্তান। গত বছরের ১০ আগস্ট জন্ম হয় তার। এখন তার ছেলের বয়স ছয় মাস। আর একমাত্র সন্তানকে নিয়ে পরীমনির যত চিন্তা। রাজ্যকে দেখাশুনা করতে আর দিন-রাতের হিসাব মিলছে না তার। বিষয়টি নিয়ে এই অভিনেত্রী ফেসবুকে পোস্টও দিয়েছেন। 

পোস্টে পরীমনি লিখেছেন- ‌ইদানীং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’

তার এই লেখা দেখে বুঝা যাচ্ছে পরীমনির কাছে রাতেও মনে হয় দিন, কখনো আবার দিনটাকেও মনে হয় এ যেন গভীর রাত।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ১০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। এর আগে গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন।

গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর গত ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

গত বছরের শেষের দিকে বিশ্বাস ভঙ্গ ও মারধরের অভিযোগ করে রাজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন পরীমনি। পরবর্তীতে আলোচনা-সমালোচনার জবাবও দিয়েছেন তারা।  তবে শেষপর্যন্ত জোড়া লেগেছে তাদের সংসার। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইদানিং সে আমার জীবনটাকে লন্ডন বানিয়ে ফেলছে: পরীমনি

আপডেট সময় : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩